নিজস্ব প্রতিবেদক | ০৩ মে, ২০১৯
একটি অনুষ্ঠানে মনির উদ্দিন আহমদের (সর্ববাঁয়ে) হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
ভাষা সৈনিক, সিলেট অাইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এবং সিলেট জেলা ও দায়রা জজ অাদালতের সাবেক পিপি মনির উদ্দিন অাহমদ (৯২)অার নেই। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মনির উদ্দিন বার্ধক্যজণিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.)দরগাহ মসজিদ প্রাঙ্গণে মনির উদ্দিন আহমদের জানাযা অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, মনির উদ্দিন আহমদের মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার রাতেই তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীরা মাউন্ড এডোরা হাসপাতালে ভিড় করেন।