নিউজ ডেস্ক | ১৩ আগস্ট, ২০১৫
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে সিলেটে র্যালী ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে মেডিক্যাল শিক্ষার্থীরা।
আজ(বৃহস্পতিবার) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাংগন থেকে ‘সম্মিলিত মেডিক্যাল শিক্ষার্থী’র ব্যানারে র্যালীসহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন শিক্ষার্থীরা। র্যালী শেষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাংগনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি আন্দোলনের মুখে শুধুমাত্র ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের জন্য ক্যারি অন পদ্ধতি বহাল রাখা হয়। কিন্তু, রহস্যজনক কারনে ২০১৪-২০১৫ বা এর পরবর্তী ব্যচের জন্য কোনা সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেয়া হয়নি। তাই, দ্রুত সকল ব্যাচের জন্য ‘ক্যারি অন’ প্রচা চালুর জোর দাবী জানান শিক্ষার্থীরা।
অন্যথায় দেশের সকল মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে একযোগে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেনও হুমকি দেন তারা।
প্রতিবাদ কর্মসূচীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ, উইমেন্স মেডিকেল কলেজ,এবং পার্কভিউ মেডিকেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেন।