ফেঞ্চুগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০৪ মে, ২০১৯
সিলেটের ফেঞ্চুগঞ্জে ডোবা থেকে আবদুল খালেক (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) বিকেলে উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি উপজেলার রাজনপুর গ্রামের গেদা মিয়া কলোনীতে দীর্ঘদিন ধরে বসবাস করেন। তার পরিবার পরিজনের কোন খোঁজ খবর না পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করান এলাকাবাসী। শেষ পর্যন্ত উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বলে জানা গেছে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.