Sylhet Today 24 PRINT

মাধবপুরের চৌমুহনী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি |  ০৫ মে, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ মে) সকালে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মোঃ আপন মিয়া। বাজেটে বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ২ কোটি ৬ লাখ ৩ হাজার ২শ ৩৬ টাকা। ব্যয় দেখানো হয়েছে ২ কোটি  ৩ হাজার ৭শ ৩৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৫শ টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সচিব শাহজাহান মিয়া। বাজেট সভায় ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,অধ্যক্ষ ,সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.