Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হাওরে মিলেছে ১৪ কেজি ওজনের বোয়াল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৯

সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে জেলেদের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের ডিমওয়ালা বোয়াল মাছ।

শনিবার (৪ই মে) হাওরে জেলেরা জাল ফেললে এ বোয়াল মাছটি ধরা পড়ে।

জানা যায়, খবর পেয়ে পৌর শহরের মাছ বিক্রেতা সুবেদুর রহমান জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন। তিনি বিকালে জীবিত বোয়ালটি পৌর শহরের কিচেন মার্কেট লাগোয়া সুরমা নদীর ঘাটে বেঁধে রেখে দাম হাঁকেন ২০ হাজার টাকা। পরবর্তীতে সন্ধ্যায় ১২ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। পৌর শহরের জনৈক ব্যক্তি ঢাকায় থাকা তার এক আত্মীয়ের জন্য মাছটি কিনেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.