Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০১৯

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে হবিগঞ্জে বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিয়ম সভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৫ মে) দুপুরে হবিগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এ মত-বিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-পরিচালক মো. ফখরুল ইসলামসহ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ফলব্যবসায়ী সমিতি, হোটেল মালিক ব্যবসায়ী সমিতি, বেকারি মালিক সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি, ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, "রমজানে বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি, খাদ্য ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন বাজার তদারকি অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে হবিগঞ্জের ভোক্তা সাধারণ যাতে কোন ভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সকল ধরণের প্রয়োজনীয় পদক্ষেপও নিবে ভোক্তা অধিদপ্তর।"

পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও একাধিক গণশুনানীর আয়োজন করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.