Sylhet Today 24 PRINT

সিলেটে কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ মে, ২০১৯

ফাইল ছবি

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৭৫৭ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৩হাজার ১৯১ জন।

২০১৮ সালের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ৪৩৪টি। তবে গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।

এবার সিলেটে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪২৬ জন ছেলে ও ১ হাজার৩৩১ জন মেয়ে।

বোর্ডের চার জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে সিলেট জেলা। এই জেলার ১হাজার ৪০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  এছাড়া মৌলভীবাজারের ৬৩৮ জন, হবিগঞ্জের ৪৫৫ জন ও সুনামগঞ্জের ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছে।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মোট ১লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার পাসের হার ৭০.৮৩ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.