নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০১৯
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রিফাত এন্ড কোং-য়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ মে) বেলা সোয়া ১টার দিকে জিন্দাবাজারস্থ সহির প্লাজায় অবস্থিত রিফাত এন্ড কোং-এর এ শাখাটিতে অভিযান চালিয়ে দুই ধাপে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেটের সহকারী কমিশনার মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
জরিমানার ব্যাপারে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ মসলা রাখায় এক ক্রেতার করা অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে ২ হাজার টাকা এবং ফ্রোজেন মাংস রাখার দায়ে আরে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে অভিযোগকারী ক্রেতাকে বিধি অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৫০০ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।