Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পাসের হার ৭৯.৫১ শতাংশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

সিলেট শিক্ষাবোর্ডে অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৯.৫১ শতাংশ। ৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৬, এএটিএম উচ্চ বিদ্যালয়ে ৮, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ৭, মাধধবপুর উচ্চ বিদ্যালয়ে ৫, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫, এমএওহাব উচ্চ বিদ্যালয়ে ৪, পতনঊযার উচ্চ বিদ্যালয়ে ৪, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৩, পিএমপি উচ্চ বিদ্যালয়ে ২, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ১ ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ পেয়েছে ।

কমলগঞ্জ উপজেলায় ২২ টি উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৮১২ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০৩১ জন। এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে মোট ৩৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২৫ জন। পাশের হার ৮৮.৮০ ভাগ। কোন শিক্ষার্থী জিপিএ -৫ পায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.