Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে হাত পা হারালেন গৃহবধূ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন আখাড়উাগামী সুরমা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে চন্দনা রাণী দাশ (২৮) নামের এক গৃহবধু তার হাত পা হারিয়েছেন। চন্দ্রনা শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায়র রনি দাশের স্ত্রী।

সোমবার (৬ মে) সকালে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মের উত্তর পাশ থেকে আখাড়উাগামী সুরমা ট্রেনের নিচে ঝাঁপ দেন চন্দনা। এ সময় তার ডান হাত ও ডান পায়ের পাতা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথাসহ বাকী শরীর দুই লাইনের মধ্যে পড়ে ছিলো তাই তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো. ইসমাইল হোসেন সিরাজী। 

ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি আমাদের থানা ক্যাম্পাসের অদুরে হওয়ায় আমরা দ্রুত তাকে উদ্বার করে প্রথমে শ্রীমঙ্গল পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.