Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৩৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মনগর গ্রামের ৩৫০ হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল-ডাল, খেজুর, ছোলা, লবন, পেয়াজ।

সোমবার (৬ মে) বড়লেখা পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক্-এর উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ শেষে বিকেল পাঁচটায় গ্লোরিয়াস কিন্ডার গার্টেন প্রাঙ্গণে আয়োজিত সভায় ব্যবসায়ী আবুল কালামের সভাপতিত্বে ও শিক্ষক আলতাব হোসেন জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. বদরুল হোসেন।

অন্যানদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, সামজসেবক কবির উদ্দিন, শিক্ষক আকিবুল হোসেন, সৈয়দা মোকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক হাসনাত ও মৌলভী শিক্ষক মুহাম্মদ কবির হোসাইন, ব্যবসায়ী সায়েক আহমদ ও মাসুম আহমদ, সমাজসেবক সুনাম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.