কুলাউড়া প্রতিনিধি | ০৬ মে, ২০১৯
উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। খন্দকার লুৎফুর রহমানকে আহ্বায়ক, ড. রজত কান্তি ভট্টাচার্য্য ও আবুল ফাত্তাহ ফজলুকে যুগ্ম আহ্বায়ক এবং বিপুল চক্রবর্তীকে সদস্য সচিব করে মোট ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
রবিবার (৫ মে) সন্ধ্যায় উদীচী কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন বিষয়টি নিশ্চিত করেন। অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ মে রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে এক বর্ধিত সভায় বিভিন্ন উপপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
এতে সাংস্কৃতিক উপপরিষদ কমিটিতে নান্টু দাসকে আহ্বায়ক, দিলীপ ঘোষকে যুগ্ম আহ্বায়ক, সুমিত্রা ভট্টাচার্য্য, টুম্পা দাস, শ্যামলী মল্লিক, তমাল পাল, সারিকা আক্তার মারিয়া, কলি মল্লিক, তোহা, ইরিন, মিথুন, অঞ্জয়কে সদস্য করা হয়েছে।
প্রচার উপরিষদ কমিটিতে সৈয়দা শাহ লতিফা আক্তারকে আহ্বায়ক, নাজমুল বারী সোহেল যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। প্রকাশনা উপপরিষদ কমিটিতে জয়ন্ত দেবনাথকে আহ্বায়ক, মো. খালিক উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, মাজহারুল ইসলাম, সৈয়দা শাহ লতিফা আক্তারকে সদস্য করা হয়েছে। অর্থ উপপরিষদ কমিটিতে নির্মাল্য মিত্র সুমনকে আহ্বায়ক, জাকির হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দপ্তর উপপরিষদ কমিটিতে শাকির আহমদকে আহ্বায়ক, রান্টু কুমার চন্দকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। স্বেচ্ছাসেবক উপপরিষদ কমিটিতে জুয়েল আহমদ সেবুলকে আহ্বায়ক, সেলিম আহমদ সুমনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মঞ্চ, সাজসজ্জা ও শোভাযাত্রা উপপরিষদ কমিটিতে অনিরুদ্ধ রায় চন্দনকে আহ্বায়ক করা হয়েছে। আপ্যায়ন উপপরিষদ কমিটিতে এইচডি রুবেলকে আহ্বায়ক করা হয়েছে।
উদীচী কুলাউড়া শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য খন্দকার লুৎফুর রহমান, ড. রজত কান্তি ভট্টাচার্য্য, উদীচী মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি বিপুল চক্রবর্তী, সুমিত্রা ভট্টাচার্য্য, সৈয়দা শাহ লতিফা, কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, জয়ন্ত কুমার দেবনাথসহ নান্টু দাস, শাকির আহমদ, মো. খালিক উদ্দিন, দিলীপ কুমার ঘোষ, অনিরুদ্ধ রায় চন্দন, জুয়েল আহমদ সেবুল, তমাল পাল, বিশাল বর্ধন, অঞ্জয় দেবনাথ, সেলিম আহমদ (সুমন), মারিয়া আক্তার মারিয়া প্রমুখ।