Sylhet Today 24 PRINT

সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ১৩ আগস্ট, ২০১৫

সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর উপশহরের বাংলাদেশ ব্যাংক স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষিকা কবিতা কুন্ডু ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের আহবায়ক রাজকুমার দাস তনু। এসময় আম, থাই পেয়ারা, লটকন, কামরাঙ্গা, জলপাই, আমলকীসহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মানিক মিয়া, যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সদস্য সচিব সুব্রত বসু, সদস্য সুজিত দাস, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজআপডেটডটকমের রিপোর্টার হেনা মেমো, সুহৃদ আহমেদ ফরিদ, জয় বৈদ্য শিপলু, দিপ্ত বৈদ্য, দেলোয়ার হোসেন, নিলয় দাস, সৌমেন চক্রবর্তী, মিছবাহ উদ্দিন তুহিন, ঝলক বিশ্বাস, আলমগীর ফারজান আলম প্রমুখ।



 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.