Sylhet Today 24 PRINT

বড়লেখায় এসএসসিতে পাসের হার ৬৬.৬৩%

বড়লেখা প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে ২৩৭১জন। পাসর হার ৬৬.৬৩%। জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। এদিকে দাখিল পরীক্ষায় পাস করেছে ৫৫১ জন। পাসর হার ৯১.৯৮%। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডর অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার ৩৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৭১ জন পাস করেছে। এরমধ্যে পিসি উচ্চ বিদ্যালয়ের ৮ জন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, নারী শিক্ষা একাডেমি ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, আরকে লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের ২৯ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ১ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ৪ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫ জন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ৫জন ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৫১ জন। এরমধ্যে সুজাউল সিনিয়ির ফাজিল মাদ্রাসার ৩ জন, ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার ২ জন এবং বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.