Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রাজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৯

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য গোলাম রহমান চৌধুরী রাজনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় নগরের শিবগঞ্জ এলাকা থেকে পুরনো একটি মামলার ওয়ারেন্টভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৮ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রহমান চৌধুরী রাজনকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.