Sylhet Today 24 PRINT

মাধবপুরে রাতের আঁধারে ৫ দোকানে চুরি

মাধবপুর প্রতিনিধি |  ০৮ মে, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরের একই রাতে ৫টি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাতে তেলিয়াপড়া মসজিদ বাজারে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে ৬ লক্ষাধিক টাকা চুরি হয়ে গেছে বলে দাবি করছেন দোকান মালিকরা। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাজারের  জাহিদুল আলম, নারায়ণ দাস, দুলাল মিয়ার ২ দোকান ও সাবেক চেয়ারম্যান পারভেজ চৌধুরীর মার্কেটের কাওছার মিয়ার টিনের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে ৫ লাখ ৪৪ হাজার টাকাসহ ৫টি দোকান থেকে ৬ লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর  ইনচার্জ মো. রুক্কুন উদ্দিন জানান, কাওছার মিয়ার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে , খুব তাড়াতাড়ি চোর ধরা পড়বে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে একই এলাকার নোয়াহাটি বাজারে দোকানের সাটার কেটে ৩টি ও বেকুইয়া বাজারে ১টি দোকান চুরি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.