Sylhet Today 24 PRINT

আরিফের মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৫

কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর মুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রা.) মাজারে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ শেষে দোয়া পূর্বে সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন- সিলেটবাসীর জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়নে যখন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে সিলেটের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এবং সিলেট বিএনপিকে নেতৃত্বশূণ্য করতে বর্তমান আওয়ামী সরকার তাকে মামলা জড়িত করেছে। কারাগারে আটক অবস্থায় আরিফুল হককে সরকার নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তিনি গুরুত্ব অসুস্থ হয়ে পড়ছেন।
সিলেটবাসী সহ দেশবাসী মিলিত হয়ে এই স্বৈরাচারের কবল থেকে সকল রাজবন্দিদের মুক্তি করার আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তিনি অবিলম্বে বিএনপির বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নিঃশর্ত মুক্তি এবং আশু সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, হুমায়ুন কবির শাহিন, আজমল বক্ত সাদেক, মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, মুফতি বদনূর সায়েক, মুফতি নেহাল উদ্নি, বিএনপি নেতা আফজল উদ্দিন, সুরমান আলী, ইউনুছ মিয়া, ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী, আব্দুল মান্নান পুতুল, আব্দুল আহাদ হেলাল, শেখ মো. ইলিয়াছ, আব্দুস শুকুর, আব্দুল­াহ আল-মামুন শফিকুর রহমান টুটুল, শামীম আহমদ চৌধুরী, আব্দুল মজিদ, হোসেন আহমদ রুহুল, শিহাব খান, সুমেল আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম মামুন, আকাব আহমদ পলাশ, সুহেল রানা, মাহবুব আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, আব্দুল আহাদ সুমন, আলী আকবর রাজন, আহমদ শাহীন, এস এম তানভীর, শাখাওয়াত হোসেন রেণু, মিলন আহমদ, আশরাফ উদ্দিন, হৃদয় চন্দ্র প্রমুখ।

মিলাদ শেষে সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাত কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবীন চৌধুরী বীর বিক্রম ও কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর মুক্তি ও আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.