Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১০ মে, ২০১৯

জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড় গাং নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা লাশটি ভারতের উজান থেকে ভেসে এসেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জৈন্তাপুর উপজেলার বড় গাং নদীর গোয়াবাড়ী এলাকায় অনুমান সকাল ১০ ঘটিকার সময় নদীতে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনতা। মুহুর্তেই সংবাদটি চর্তুদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে আসেন। লাশটির পচন ধরায় কেউ পরিচয় বলতে পারেন নি। বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ ময়নুল জাকির বলেন, গ্রামবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অজ্ঞাত ব্যাক্তির গলিত মৃতদেহটি পুলিশ উদ্ধার করে এবং অধিকতর তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আনজুমানে মহিদুল ইসলাম এর মাধ্যমে সিলেটের মানিকপির টিলাস্থ কবরস্থানে দাফন করা হবে। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.