Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ৫টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি  |  ১০ মে, ২০১৯

ওসমানীনগরের গোয়ালাবাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  এসময় নানা অনিয়মের কারণে ৫টি দোকানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।   

শুক্রবার বিকালে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আনছিুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।

৫টি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, গোয়ালাবাজারের মধুমিতা মিষ্টি ঘর ৫ হাজার, নান্টু ভেরাইটিজ ষ্টোর ২ হাজার, রাজভোজন ১০ হাজার ও নিমাই মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে আরো ছিলেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুছ সালাম, ওসমানীনগর থানার এস আই কাজী মোয়াজ্জম হোসেন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.