Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতার হুমকি, সিলেটে ইন্টার্ন চিকিসৎকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০১৯

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারকে হয়রানির ঘটনায় সিলেটের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন।

শনিবার (১১ মে) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন নর্থইস্ট মেডিকেল কলেজ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, পার্ক ভিউ মেডিকেল কলেজ, ওসমানী মেডিকেল কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। এসব হাসপাতালে কর্মবিরতি চললেও ইমার্জেন্সি সেবা চালু আছে।

সরজমিনে দেখা যায়, কর্মবিরতি চলাকালে উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার কলেজের প্রধান ফটকের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এসময় তারা ডাক্তারদের জন্য নিরাপদ কর্মস্থল, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উইমেন্স ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের কয়েকজন ইন্টার্ন ডাক্তারের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা কর্তৃক সিলেট ওইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণ করার হুমকি ও অসদাচরণ করার প্রতিবাদে সকাল থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করছেন সিলেটের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। প্রতিটি কলেজের কিছু ইন্টার্ন ডাক্তার উইমেন্স মেডিকেল কলেজে এসে তাদের এই প্রতিবাদে সংহতি প্রকাশ করছেন। বর্তমানে ওমেন্স মেডিকেল কলেজে সকল মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধিরা মিলে সভা করছেন। সভা শেষে পরবর্তী কর্মসূচী জানানো  হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.