Sylhet Today 24 PRINT

সিসিকের গাড়িকে ট্রেনের ধাক্কা, চালক আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৯

সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর আবর্জনাবাহি একটি ট্রাক। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক নানু মিয়া আহত হন বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি সিসিকের আবর্জনা ফেলার কাজে নিয়োজিত ছিল। রোববার ট্রাকটি শিববাড়ি এলাকার একটি ডোবায় মাটি ফেলে রেল লাইন অতিক্রম করছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেন ওই রেলক্রসিং অতিক্রম করছিলো। এতে ট্রেনের সাথে ধাক্কা লেগে ট্রাকটি পাশের খাদে ছিটকে পড়ে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয় ও চালক আহত হন।

স্থানীযরা ট্রাকচালক নানু মিয়া উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আর দুর্ঘটনাকবলিত ট্রাকটি সিটি করপোরেশনের অন্য একটি গাড়ি গিয়ে উদ্ধার করে।

শিববাড়ির ওই রেলক্রসিংয়ে কোনো লাইনম্যান নেই বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.