Sylhet Today 24 PRINT

আলী হত্যা : আংগুর মিয়া ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৫

নগরীর মদন মোহন কলেজে ছাত্রলীগকর্মী আব্দুল আলী হত্যা মামলায় গ্রেফতার আংগুর মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ দুপুরে আংগুর মিয়াকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক আনোয়ারুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ হত্যাকান্ডে গ্রেফতারকৃত প্রধান আসামী প্রণোজিতের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ছাতকের দোয়ারবাজার থেকে আংগুর মিয়াকে আটক করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে মামলার প্রধান আসামী প্রনোজিতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে মদন মোহন কলেজ ক্যাম্পাসে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী। পরে হাসপাতালে তিনি মারা যান। পরদিন বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.