শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৪ আগস্ট, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির সময় ২ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। আজ ১৪ আগষ্ট শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাতদের আটক করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগষ্ট শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল, এসআই মাহবুব, এসআই নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সে এর পুর্ব পাশে রাবার বাগানে আকবর মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার সামনে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে আটক করা হয়। সাথে থাকা ১০ থেকে ১৫জন ডাকাতি পালিয়ে যায়। এসময় ১টি লোহা কাটার, ২টি রামদা, ১টি কিরিচ, ১টি ছোড়া উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতরা হলো কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মনির হোসেন ওরফে ঝাড় মিয়া(২৮) ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।