Sylhet Today 24 PRINT

চিকিৎসককে হুমকি: ছাত্রলীগ নেতা সারোয়ারকে গ্রেপ্তারের দাবিতে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৯

ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীর হাতে দায়িত্বরত চিকিৎসক, নিরাপত্তাপ্রহরী ও লিফটম্যান লাঞ্ছনার অভিযোগ এনে কর্মবিরতি অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে ২৪ ঘন্টার মধ্যে সারেয়ারকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের নতুন কর্মসূচি ঘোষণা করন ডা. ইফাত আরা চৌধুরী।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সারোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাগ্রহন ও গ্রেপ্তারের দাবিতে সিলেটের সকল মেডিকেলের ইন্টার্ণ ডাক্তারদের কর্মবিরতি শুরুরও আহ্বান জানান তারা।  

সংবাদ সম্মেলনে আফাত আরা চৌধুরী জানান, উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা ঘটনার পর থেকে কর্মবিরতিতে রয়েছেন। নতুন কর্মসূচীর মধ্যে রয়েছে- মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট বিভাগের সব মেডিকেলের সব ডাক্তারদের কর্মবিরতি, একই দিনে সিলেট বিভাগের সব বিশেষজ্ঞ ডাক্তারকে বিকাল  ৪টা-৬টা পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা, সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ, বিএমএ সভাপতি ও সম্পাদক, সিভিল সার্জন, ডেপুটি ডিরেক্টর (স্বাস্থ্য), পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদানের কর্মসূচিও গ্রহন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ডা. নিজাম আহমদ চৌধুরী, ডা. হিমাংশু শেখর দাস, ডা. ইশফাক জামান সজীব, ডা. জাবেদ আহমদ, ডা. রিপন, ডা. তিতাশ কুমার, ডা. সোলেমান বাবু, ডা. আফজাল, ডা. সুনান্ত, ডা. শুভ, ডা. জয়, ডা. আরাফাত রহমান, ডা. সাব্বির আহমদ, ডা. হরশিত বিশ্বাস, ডা. প্রবাল মাহবুব হৃদয়।

সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনার বিবরণ দিয়ে আক্রান্ত ডা. নাজিফা আনজুম নিশাত বলেন, গত বৃহস্পতিবার (৯ মে) সিলেট উইমেন্স মিডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ নেতা সরোয়ার হোসেন চৌধুরী তার এক বন্ধুকে অ্যাপেন্ডিসাইটিস সংক্রান্ত জটিলতার চিকিৎসার জন্য ভর্তি করেন এবং কর্তব্যরত ডাক্তরকে তার ১৫/২০ জন অনুসারির সামনে চিকিৎসা কার্যক্রম শুরুর নির্দেশ দেন। ডাক্তার নিশাত তাদের বেরিয়ে যাওয়ার কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ার ছুরি নিয়ে ডাক্তারের উপর হামলা ও তাকে ধর্ষনের হুমকি দেন। এর প্রতিবাদে তারা কর্মবিরতিতে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.