ডেস্ক রিপোর্ট | ১৪ আগস্ট, ২০১৫
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন-এ প্লাস পেয়েছে মো. ফাকিদ হাসান শাফিন।
সে সুনামগঞ্জে জেলার ঘোলঘরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি মো. শামসুল আলম ও বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সিলেট বিভাগের সম্পাদিকা ফরিদা আলমের দ্বিতীয় ছেলে। তার বড় ভাই মো. জাহিদ হাসান সোহেল বিডি ফাইসেন্স সিলেট শাখার ম্যানেজার।
তার কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য সে বাবা, মা, বড় ভাই ও কলেজের শিক্ষকদের অনুপ্রেরণা ও পরিশ্রমের প্রতি কৃতজ্ঞ। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থী।