Sylhet Today 24 PRINT

চিকিৎসককে হত্যার হুমকি: ছাত্রলীগ নেতা সারোয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০১৯

সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে হত্যা ও ধর্ষণের হুমকির মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১টার দিকে বন্দর বাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, সিলেট উইমেনস মেডিকেলের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় সে জামিন নিয়েছে বলে পুলিশের কাছে দাবি করে। তবে তাকে থানায় নেয়া হয়েছে। জামিনের কাগজ দেখাতে পারলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.