Sylhet Today 24 PRINT

জুবায়েরসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০১৫

সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের একটি মসজিদ থেকে গোপন বৈঠককালে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

শাহপারণ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আটককৃত জামায়াত নেতাদেরকে পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরীর সবুজবাগ জামে মসজিদ থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মাহবুব আহমদ, মুরশেদ আলম ও আহমদ হোসেনকে আটক করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.