ডেস্ক রিপোর্ট | ১৪ আগস্ট, ২০১৫
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)’র ৮৭৬তম সাপ্তাহিক সাহিত্য আসর এবং আসরের নিয়মিত উপস্থাপক মামুন হোসেন বিলাল কর্তৃক ১৫০টি আসর উপস্থাপনার সাফল্যে এক অভিনন্দন সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত আসরে প্রথম পর্বে ছিল লেখা পাঠ ও পঠিত লেখার উপর আলোচনা এবং দ্বিতীয় পর্বে ছিল অভিনন্দন সভা।
কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে বক্তারা বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে সৃজনশীল মনের আত্মপ্রকাশ ঘটে। সত্য সুন্দরের পুষ্পিত রূপ প্রকাশ পায়। তেমনি উপস্থাপনা সৃজনশীল মনের নান্দনিক আত্মপ্রকাশ। উপস্থাপনার মাধ্যমে ব্যক্তি তার মেধার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। এ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে।
কেমুসাসের সাহিত্য সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে এবং গল্পকার সেলিম আউয়াল ও কবি শাহ সুহেল আহমদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, আখলাকুল আম্বিয়া বাতিন, বাছিত ইবনে হাবীব, চ্যানেল আই মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ, এখলাছুর রাহমান, ইশরাক জাহান জেলী।
অনুষ্ঠানে লেখা পাঠ ও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আলিফ উদ্দিন, নজমুল হক চৌধুরী, জসীম আল ফাহিম, সিরাজুল হক, কামাল আহমদ, শামীমা কালাম, আমিনা শহীদ চৌধুরী মান্না, মোহাম্মদ নুরুল ইসলাম, আবদুল হক, রুমান হাফিজ, মাহবুব আলম এমরান, জালাল আহমেদ জয়, তাসলিমা খানম বীথি, জহির উদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, রহমত উল্লাহ, জীম হামযা, সৈয়দা মুক্তদা হামিদ, নাঈমা চৌধুরী, মোহাম্মদ মোস্তাক চৌধুরী, শাহাব উদ্দিন আহমেদ, মোয়াজ্জেম আনাম, হুসাইন মুহাম্মদ ফাহিম, সৈয়দ মুজাদিদ্দ, আনোয়ার হোসেন, ইমন শরীফ, সৈয়দ কামরুল হাসান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি আবদুল কাদির জীবন। সাহিত্য আসর শেষ পর্বে কেমুসাস একশত পঞ্চাশ সাহিত্য আসর পরিচালনা করায় মামুন হোসেন বিলালকে ক্রেস্ট প্রদান করা হয়।