Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ মে, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে লকুজ মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত লকুজ মিয়া উপজেলার বাঁশিয়া গ্রামের বাসিন্দা। বিভিন্ন স্থানে সে ইলেকক্ট্রিশিয়ানের কাজ কর জিবিকা নির্বাহ করত।

বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া জানান, বুধবার বিকেলে সে তার এক প্রতিবেশির বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। কাজ করার এক পর্যায়ে অসাবধানতারবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.