Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে কাটা পড়ে রফিকুল ইসলাম সেফুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সেফুলের মহদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তিনি উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল হান্নানের পুত্র। সেফুল মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রাতে যে কোন এক সময় ঢাকা-সিলেট রেলপথের উপজেলার মির্জাটুলা রেললাইন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সে। তার পরিবার জানিয়েছে সে একজন মানসিক রোগী ছিল। যে খানে সেখানে ঘুরে বেড়াত। ওই সময়ে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.