Sylhet Today 24 PRINT

সোমবার সিলেট জেলা বিএনপির বিশেষ জরুরি সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৯

সিলেট জেলা বিএনপির বিশেষ জরুরি সভা আগামী ২০শে মে রোজ সোমবার বেলা ২টার সময় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ বিশেষ জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।

উক্ত বিশেষ জরুরি সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা শাখার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.