Sylhet Today 24 PRINT

আগোরাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৯

সিলেট নগরীর বন্দরবাজার ও সুবিদবাজারে অভিযান চালিয়ে অভিজাত সুপারশপ আগোরাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রোববার (১৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এবং মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট এই জরিমানা করেন।

অভিযানে সিলেট নগরীর সুবিদবাজারস্থ সুপারশপ আগোরাসহ তিন প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, সিলেট নগরীর সুবিদবাজারস্থ আগোরা সুপার শপসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম খুঁজে পেয়ে ৩টি মামলা উভয় প্রতিষ্ঠানকে মোট ৫৫,০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.