Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১৯ মে, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমানের পরিচলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর, আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সেক্রেটারী মোঃ অলিদ মিয়া, মিজানুর রহমান, সাংবাদিক জামাল মোঃ আবু নাছের, রাজীব দেব রায় রাজু, আলমগীর কবির, আলী মোঃ এরশাদ,চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল ছিদ্দিকি, সাংবাদিক রাকিব প্রমুখ।

একই দিন সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজারে কেক কেটে বাংলা টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী ইঊপি চেয়ারম্যান মোঃ আপন মিয়া।

চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ফরিদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া,চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার ঊদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক শাহরাজ, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলীম মীর বাদল, সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান,সহকারী শিক্ষক তাছাদ্দুক আহম্মদ, প্রধান শিক্ষক ইস্কান্দার মীর্জা ফারুক, বিশিষ্ট সমাজ সেবক আনিছুল আবদাল শাহ লিটন, ইউপি সদস্য আবু নাছের জালাল, আঃ রশিদ মেম্বার, চৌমুহনী বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল, যুবলীগ সাধাণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন, সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী, হাবিবুর রহমান, টিপু শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.