Sylhet Today 24 PRINT

শোক দিবসের প্রথম প্রহরে সিলেট জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক রিপোর্ট |  ১৫ আগস্ট, ২০১৫

জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শনিবার রাত (শুক্রবার দিবাগত রাত) ১২টা ১ মিনিটের সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করে সকল আঁধার দূর করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকার করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, আলী হোসেন প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.