Sylhet Today 24 PRINT

সুরমা নদীর উত্তর পাড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৯

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন আউশা কেন্দ্রীয় জামে মসজিদ এর পিছনে সুরমা নদীর উত্তর পাড়ে ভাসমান অবস্থায় একটি অর্ধ গলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার লাশটির সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ফরেন্সিক বিভাগে প্রেরণ করেছেন।  পোস্টমরটেম শেষে ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সিলেট সিটি করপোরেশনের অনুমতিক্রমে আঞ্জুমান মফিদুল মানিকপীর টিলা সিলেটে দাফন করা হয়।

মঙ্গলবার ( ২১ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, লাশটির গলায় গামছা দিয়ে গিট দেওয়া, হাতে সিলভার রঙ্গের ঘড়ি গায়ে কালো ও টিয়া রং মিশ্রিত লম্বা হাতা শার্ট, পড়নে লুঙ্গি ছিল। লাশটির বয়স অনুমান ৩৫(পয়ত্রিশ)। যদি কেউ মৃত ব্যক্তিকে চিনেন বা তার কোন আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের জালালাবাদ থানার এসআই সুজন তালুকদার (মোবাঃ ০১৭১৭-৭৬৯২৩০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.