Sylhet Today 24 PRINT

শিক্ষার্থী হত্যার প্রতিবাদ করল যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট

ডেস্ক রিপোর্ট |  ১৫ আগস্ট, ২০১৫

মাদারীপুরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নিমর্ম ভাবে হত্যার প্রতিবাদে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রশাসনের নিরব ভূমিকার কারণে সারা দেশে বারবার যৌন হয়রানির ঘটনা ঘটছে। দুই শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বিষ পানে আত্মহত্যার কথা বলা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়েছে। দোষীদের অনতিবিলম্বে চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবী জানানো হয়।

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার কার্যকরী সদস্য যথাক্রমে- সিলেট আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ্ শহীদুল ইসলাম শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, সিলেট মহিলা আইনজীবি সমিতির সভানেত্রী এডভোকেট শিরিন আক্তার, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট এরফানুজ্জামান চৌধুরী, বেলা সিলেটের সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি রাণী পুরকায়স্থ, বাংলাদেশ মানবাদিকার কমিশন সিলেট মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী প্রভা চৌধুরী, কৃষিপ্রযুক্তিবিদ আব্দুল হাই আজাদ বাবলা, মানবাধিকার কর্মী শেখ তোফায়েল আহমদ সেপুল, অভিভাবক শামীম আরা প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.