মাধবপুর প্রতিনিধি | ২৩ মে, ২০১৯
হবিগঞ্জের মাধবপুরের কাশিমনহর বাজার ও ধর্মঘর বাজারে অভিযান পরিচালনা করে হাইকোর্টে নিষিদ্ধ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে এসব এলাকার প্রায় ১২ টি দোকানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ লবন, চিপসসহ প্রায় ২০ কেজি পণ্য ধ্বংশ করে উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি দোকান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে মাধবপুরের বহরা রাবার ড্যাম সোনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা ও হাইকোর্ট নিষিদ্ধ পণ্য সামগ্রী জব্দ করে ধ্বংশ করা হয়েছে। নিষিদ্ধ ৫২ খাদ্য সামগ্রী বাজার থেকে সরাতে এ অভিযান অব্যাহত থাকবে।