Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভেজাল চা পাতা ও মরিচ জব্দ, গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ মে, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৩ বস্তা ভেজাল চা পাতা ও ভেজাল মরিচ জব্দ করা হয়েছে। এ সময় মসলার মিলে কর্মরত শ্রমিক মিলন মিয়া, উজ্জ্বল কর, উজ্জ্বল তাঁতী নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) সোনার বাংলা রোডে বিপ্লবের মসলার মিলে এই অভিযান চালায় গোয়েন্দা বিভাগ।

ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকার নেতৃত্বে এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

ডিবি মৌলভীবাজার ইনচার্জ (এডিশনাল এসপি) তানজিলা সিদ্দিকা বলেন, মসলার মিলে নষ্ট হয়ে যাওয়া মরিচসহ ভেজাল মসলা তৈরি করার সরঞ্জাম পেয়েছি। আমরা ভেজাল জিনিসগুলো জব্দ করেছি। গ্রেপ্তারকৃত তিনজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। তারা মসলার মিলের বাইরে তালা দিয়ে ভিতরে এসব ভেজাল জিনিস তৈরির কাজ করতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.