Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে একীভুত শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন সম্পন্ন

নিউজ ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

হবিগঞ্জে ৩ দিনব্যাপী একীভুত শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজম্যান্ট কমিটি এসএমসি ও মাদ্রাসা ম্যানেজম্যান্ট কমিটি এমএমসি ও গভর্নিং বডির এ প্রশিক্ষন জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় জেকে এন্ড এইচকে হাইস্কুলে গতকাল শুক্রবার শেষ হয়।

প্রশিক্ষনে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার এসএমসি, এমএমসি ও গভর্নিং বডির ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষন পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ও প্রভাষক নিরঞ্জন চন্দ্র ভৌমিক। প্রশিক্ষনে শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি তথা মাল্টিমিডিয়ার ব্যবহার করে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বারোপ করা হয়। প্রজেক্টরের মাধ্যমে শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহার সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন প্রশিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.