Sylhet Today 24 PRINT

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০১৯

দুই দিনের সফরে সিলেট এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৪ মে) বেলা পৌনে ১২টার দিকে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তার সফরসূচী থেকে জানা যায়, শুক্রবার বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন তিনি। পরে সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

পরদিন শনিবার সকালে সিলেট নগরীর রিকাবিবাজারে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় উপস্থিত থাকবেন ড. আব্দুল মোমেন। এদিন বেলা সোয়া ১২টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন সিলেট-১ আসনের এই সাংসদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.