Sylhet Today 24 PRINT

শেখঘাট থেকে ২৩টি মহিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০১৯

নগরীর শেখ ঘাট এলাকা থেকে ২৩ মহিষ উদ্ধার করেছে কতোয়ালি থানা পুলিশ। শুত্রবার দুপুরে শেখঘাটের পিছের মূখ নামক স্থানের সুরমা নদীর তীর থেকে মহিষগুলো উদ্ধার করে।

শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর হতে ২টি ট্রাক ভর্তি ২৩টি মহিষ নিখোঁজ হওয়ার খবর পুলিশ জানতে পারে। এরপর শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মহিষগুলো উদ্ধার করে কতোয়ালি থানা পুলিশ।

উদ্ধারের পর মহিষের মালিক জুয়েল হাবিবের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.