Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৫

কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) আব্দুল মান্নান (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ভাটেরা স্টেশনের পার্শ্ববর্তী কলিমাবাদ টুলাপাড়া মাজার এলাকায় সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন আব্দুল মান্নান। সকালে বাড়ী থেকে বেরিয়ে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন তার পেছন থেকে হ্ইুসেল (হর্ণ) বাজালেও তিনি শুনতে পাননি। শেষতক তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। নিহতের স্ত্রী জাফনা বেগম জানান, আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কানেও কম শুনতেন।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আজম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বাড়ী ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.