Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন দিরাই থানার ওসি

দিরাই প্রতিনিধি |  ২৬ মে, ২০১৯

দিরাই থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

শনিবার বিকেলে ওসির দপ্তরে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাতে তিনি বলেন, দিরাইর মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে আমি সর্ব্বোচ্চ চেষ্টা করবো, তবে এ কাজগুলো করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, সংবাদের প্রয়োজনে যদি আমার কোন প্রয়োজন হয় আপনারা নির্দিধায় আসতে পারেন। তবে আপনাদের কাছে বস্তুনিষ্ট সংবাদ আমরা আশা করি। আপনাদের সহযোগিতা পেলে অসামাজিক কার্যকলাপ এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, সহসভাপতি জুবের সরদার দিগন্ত, যুগ্ন সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমীন, সালমান মিয়া,রুম্মান আহমদ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.