বড়লেখা প্রতিনিধি | ১৫ আগস্ট, ২০১৫
নানা আয়োজনে মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারকে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধা কমা- কাউন্সিলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন : বাংলাদেশের ইতিহাসের মহানায়কের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র্যালি বের হয়। র্যালিতে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি প্রমুখ।
পুস্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, উপাধক্ষ্য একেএম হেলাল উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, প্রেসক্লাব সম্পাদক এডভোকেট গোপাল দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগ : দুপুরে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে পৌর শহরে শোক র্যালি বের করা হয়। র্যলিতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। র্যালি পরবর্তী আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, জেলা যুবলীগ সহ সভাপতি কামরান চৌধুরী, উপজেলা যুবলীগ সম্পাদক আব্দুল কাদির, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, কলেজ সভাপতি ইমরান আহমদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা কমান্ড : দুপুর আড়াইটায় বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরের স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার মো: সিরাজ উদ্দিনের সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ : নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধ্যক্ষ হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপাধক্ষ্য একেএম হেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ জহির উদ্দিন, প্রভাষক হাসান আহমদ, হুইপ মহদোয়ের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।
সমনবাগ চা বাগান :- বাংলাদেশ টি বোর্ডের আওতাধীন দক্ষিণভাগ ইউপির নিউ সমনবাগ চা বাগান ব্যবস্থাপনা কোষ, পঞ্চায়েত কমিটি ও শিক্ষক/শিক্ষার্থীদের উদ্যোগে জাতির জনকের ৪০তম মৃত্যূ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাথারিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পাথারিয়া চা বাগান ব্যবস্থাপক মো: সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে ও অফিস স্টাফ শিবব্রত পুরকায়স্থ সঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টি বোর্ডের নিউ সমনবাগ চা বাগান ব্যবস্থাপনা কোষের মহা-ব্যবস্থাপক মো: শাহজাহান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, সহকারী ব্যবস্থাপক শাহীদ নেওয়াজ। এছাড়াও বক্তব্য রাখেন চা শ্রমিক পঞ্চায়েক কমিটির সেক্রেটারী সঞ্জিত বোনার্জী, প্রধান টিলা করনিক দীপক কুমার ধর, সহকারী শিক্ষক শ্রীকুমার কালোয়ার প্রমূখ।