Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০১৫

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, পথসভা, শিরনী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ চৌমহনী থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙ্গালীর অহংকার। বঙ্গবন্ধু না থাকলে আজ বাংলাদেশ হতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই লাল সবুজের দেশ বাংলাদেশ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কোনো দিন নত মাথা করেননি। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে যেদিন গভীর রাতে বঙ্গবন্ধুকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিনও তিনি ছিলেন অনমনীয়। তাঁকে জেলগেটের ছোট দরজা দিয়ে বের হতে বললে তিনি রাজি হননি। পুরো দরজা না খুললে তিনি বের হবেন না, কারণ শেখ মুজিব মাথা নিচু করেননি, করতে শিখেননি। ছোট গেট দিয়ে বের হতে হলে মাথা নিচু করতে হয়। এটা যে তাঁর পক্ষে সম্ভব নয়, সেটা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। তিনি বঙ্গালীকে মাথা উচু করে বাঁচতে শিখিয়েছেন। আজ জাতির পিতার মৃত্যু বার্ষিকীতে একটাই দাবি স্বপরিবারে খুন হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাঙ্গালীর আত্মা কোনো দিনই শান্তি পাবেনা।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখরের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপনের পরিচালনায় র‌্যালী শেষে পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন, লোকমান উদ্দিন মেম্বার, গিয়াস উদ্দিন, হেলাল আহমদ, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবু লেইছ, আলা উদ্দিন আলাই, আলফিজ মিয়া, যুবলীগ নেতা আজমল হোসেন মনি, বাহার আহমদ, মনা মিয়া, শাহজাহান আহমদ, জুয়েল আহমদ, সুফিয়ান আহমদ, কয়েছ আহমদ, লায়েক আহমদ, এনাম আহমদ, তারেক আহমদ, আব্দুল্লাহ, শহিদ আহমদ, দেলোয়ার হোসেন, জিয়া উদ্দিন, রাফি আহমদ পিন্টু, জুবায়ের আহমদ, পায়েছ আহমদ, কয়ছর আহমদ, শিপন আহমদ, পারভেজ আহমদ, মিনহাজ আহমদ, এমাদ আহমদ, জিয়াউল ইসলাম মসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, সিনিয়র সহ সভাপতি জয়নুল ইসলাম, সুমন আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক রুমান আহমদ, লাবু আহমদ, বেসরকারী বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ময়নুল ইসলাম রনি, মহানগর ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক মুমিনুজ্জামান মুবিন, মদন মোহন বিম্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা আলী হায়দার শিপলু, শাহ ইমরান, মারজান আহমদ, সবুজ আহমদ, রাসেল আহমদ, কাহির আহমদ, খালেদ আহমদ, বিপুল হোসেন, তারেক আহমদ, এমদাদুল ইসলাম, জিবন আহমদ, আতাউর রহমান রানা, পাবেল আহমদ, লিটন আহমদ, আব্দুল খালিক, রুহেল আহমদ, রুবেল আহমদ, লিমন আহমদ প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.