Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান, অব্যবস্থাপনায় ক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০১৯

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনায় দেখে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা। একই সাথে ৭দিনের মধ্যে সকল সমস্যা সমাধান করার নির্দেশ দেন তারা। রোববার দুপুরে দুদক হবিগঞ্জে এর সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের এর সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন জানান, সকাল থেকেই সিভিল পোষাকে হবিগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের একটি প্রতিনিধি দল। পরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

দুপুরে দিকে আবারো তারা পোষাক পড়ে অভিযান চালান। এসময় বর্হিবিভাগে ডাক্তার না থাকা, নার্সদের দায়িত্ব অবহেলা ও সরকারী ওষুধ বিতরণের অনিয়ম দেখতে পান। পরে এ সকল সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিয়ে যান দুদক।

তিনি আরো জানান, সকল সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ৭দিনের মধ্যে যদি তারা সমস্যার সমাধান না করে তা হলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও তাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.