Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিদেশী মদসহ গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৯

সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে বিদেশী মদসহ ২ জন গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ডলুরা শহীদ মিনার গ্রামস্থ বৈঠাখালী ঘাট এলাকায় থেকে ২১৩ বোতল বিদেশী মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তারে কাছ থেকে ২ টি মোবাইল ও ৪ টি সীমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. হাবিবুল্লার ছেলে মো. মোশাররফ হোসেন (১৯) ও মো. জলিল মিয়ার ছেলে মো. পারভেজ আলম (২০)। উভয়ের বাড়ি সুনামগঞ্জ জেলার ডলুরা শহীদ মিনার এলাকায়।

রোববার (২৬ মে) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ডলুরা শহীদ মিনার গ্রাম থেকে ২১৩ বোতল বিদেশী মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.