Sylhet Today 24 PRINT

সুবিদবাজার থেকে ছাত্রদল নেতা রাজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৯

সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

রোববার (২৬ মে) বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে এয়ারপোর্ট থানার একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীও সে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.