Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সবজি বাগানে গাঁজার চাষ!

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ মে, ২০১৯


সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার সবজি বাগান থেকে চাষকৃত গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

শনিবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের আবদুস সামাদ ওরফে আহাদ নামের এক ব্যক্তির বসতবাড়ি লাগোয়া একটি বাগান থেকে তিনটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার আলীপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আবদুস সামাদ ওরফে আহাদের বসতবাড়ি লাগোয়া সবজি বাগানে চাষকৃত তিনটি গাঁজার গাছ জব্দ করি আমরা।

এ সময় পুলিশে উপস্থিতি টের পেয়ে আবদুস সামাদ বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় বলে জানান তিনি।

ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী আরও জানান, এ ব্যাপারে জগন্নাথপুর থানায় শনিবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.