Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চিনি কিনতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ মে, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে চিনি কিনতে গিয়ে উজ্জ্বল মিয়া (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৫ মে সে নিখোঁজ হয়। উজ্জ্বল নিখোঁজের ১৭ দিন পর গত বৃহস্পতিবার (২৩ মে) উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

উজ্জ্বল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর গ্রামের তাহির মিয়ার ছেলে। সে ইমাম আহম্মদ রেজা শাহ শামসু উদ্দিন সুন্নিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

উজ্জ্বলের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে উজ্জ্বল চিনি কিনতে স্থানীয় আমুরোড বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গত ২৩ মে উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় উজ্জ্বলের গায়ে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও পরনে জিন্সের প্যান্ট ছিলো। উজ্জ্বলের গায়ের রঙ শ্যামলা। উচ্চতা অনুমান ৪ ফুট।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান- পুলিশ বিভিন্ন স্থানে উজ্জ্বলকে খোঁজছে। বিভিন্ন থানায়ও ইতোমধ্যে তথ্য পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত উজ্জ্বলের সন্ধান পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.